সৌদি আরবে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমে বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন ওমরাহ যাত্রী নিহত ও ২৯ জন আহত হয়েছেন। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ওমরাহ যাত্রীবাহী বাসটি একটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় এবং পরে আগুন ধরে যায়। এতে ২০ জন নিহত এবং ২৯ জন আহত হয়।

আসির প্রদেশ ও আভা শহরের সংযোগকারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ওমরাহ পালনে মক্কা যাচ্ছিলেন। এখনো তাদের পরিচয় জানা যায়নি।

সৌদি সিভিল ডিফেন্স এবং রেড ক্রিসেন্টের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.