বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ১ জন নিহত

রাঙ্গামাটির বাঘাইছড়িতে অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের নাম বসু চাকমা (৩৮)।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা সদরের বাবুপাড়ায় নির্বাচন-পরবর্তী এ সহিংসতা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। নিহত বসু চাকমা সংস্কারপন্থী জেএসএস সদস্য বলে জানায় পুলিশ।

বাঘাইছড়ি থানার ওসি মো. এমএ মঞ্জুর জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এক নলা বন্দুক ১টি ও ১টি এলজি উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীরা ব্রাশফায়ার করে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.