জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত।

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারে জয়পুরহাট-সান্তাহার সড়কে ট্রাকের ধাক্কায় শাহিন হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন হোসেন নওগাঁ সদর উপজেলার ঘাট তিলকপুরের মালঞ্চা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় জানান, বিকেলে শাহিন সান্তাহার থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে তিলকপুর বাজারে পৌঁছালে নওগাঁগামী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.