বদলে যাননি প্রিয়াঙ্কা চোপড়া

বদলে যাননি প্রিয়াঙ্কা চোপড়া।

বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনেতা পরিচালক ফারহান আখতারের সখ্য ২০০৬ সাল থেকে।ওই সময় শাহরুখ খান ও প্রিয়াঙ্কা অভিনীত ‘ডন’ ছবিটি মুক্তি পায়।

ছবিটির পরিচালক ছিলেন ফারহান আখতার। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার সাম্প্রতিক কার্যক্রম নিয়ে কথা বলে আলোচনায় এসেছন তিনি।

টাইমস অব ইন্ডিয়া জানায়, বলিউড ছেড়ে প্রিয়াঙ্কা গত কয়েক বছর ধরে হলিউডে মন দিয়েছেন। সালমান খানের ‘ভারত’-এর মাধ্যমে বলিউডে ফেরার কথা থাকলেও সেই ছবির শুটিংয়ের সময় নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। এ কারণে তিনি ‘ভারত’-এর অফার ফিরিয়ে দিয়েছিলেন।

প্রিয়াঙ্কা ভক্তদের জন্য সুখবর। আবারও বলিউডে ফিরছেন তিনি। জানা গেছে, সোনালি বসু পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ এর মাধ্যমে দীর্ঘদিন পর বলিউডে ফিরছেন এই সুন্দরী।

এই ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে দীর্ঘদিন পরে কাজ করেছেন ফারহান আখতার।

এ প্রসঙ্গে ফারহান বলেন, ‘কিছুই বদলায়নি। প্রিয়াঙ্কার সঙ্গে ২০০৬-এ ‘ডন’-এ কাজ করেছিলাম। আমরা তো বন্ধু। প্রিয়ঙ্কা আগের তুলনায় একটুও বদলায়নি। ও যে প্রযোজক, কাজটা করতে গিয়ে আলাদা করে মনে রাখেনি। ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর সময়েও আমার মনে হয়েছিল পুরনো বন্ধুর সঙ্গে আবার কাজ করছি।’

ফারহান মনে করেন, প্রিয়াঙ্কা ক্যারিয়ারে প্রথম থেকেই ফোকাস ছিলেন। তার আশা, আরও উন্নতি করবেন পিগি চপস।

এই ছবিতে প্রিয়ঙ্কার সহ-অভিনেতা হিসেবে দেখা যাবে ফারহান আখতার ও জায়রা ওয়াসিমকে

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.