রোববার মার্কিন দূতাবাস বন্ধ

রোববার মার্কিন দূতাবাস বন্ধ।

মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিন উপলক্ষে রোববার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে।

বৃহস্পতিবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিন উপলক্ষে আগামী রোববার  যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও এডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে।

যুক্তরাষ্ট্রে মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিন জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়।

দূতাবাস বন্ধ থাকাকালীন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জরুরি সেবা অব্যাহত থাকবে। জরুরি সেবার জন্য ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করা যেতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.