রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু।

রাজধানীর রায়েরবাজারে নদীর ড্রেজিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে র শিকদার মেডিকেলের পাশে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়েরবাজার থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মহসিন।

তিনি গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে আমাদের একটি টিম রয়েছে। তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন। আর নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.