হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার দৌলতপুর এলাকার বাগানবাড়ী নামক স্থানে অজ্ঞাত গাড়িচাপায় দুই সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. লিয়াকত আলী জানান, উপজেলার পুটিজুরী থেকে রাত সাড়ে ৩টার দিকে অটোরিকশা নিয়ে মিরপুর বাজারে গ্যাস নিতে আসছিলেন দুই অটোচালক।পথিমধ্যে দৌলতপুর এলাকার বাগানবাড়ী নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের অটোরিকশাকে চাপ দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের মণ্ডলকাপন গ্রামের মৃত আতিক উল্লাহর ছেলে আবদুর রকিব (৩৫) ও একই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে আক্তার মিয়া (৪৫)।

 

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ তাদের মরদেহ ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.