যুক্তরাষ্ট্র খালেদা জিয়ার কারাবাসকে বললো ‘হাউজ অ্যারেস্ট’

যুক্তরাষ্ট্র বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসকে ‘হাউজ অ্যারেস্ট’ হিসেবে উল্লেখ করে তাঁর মুক্তিকে স্বাগত জানিয়েছে।

আজ বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরো এক টুইট বার্তায় এ প্রতিক্রিয়া জানায়।

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর টু্ইট বার্তায় ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস জি ওয়েলস লিখেছেন, ‌’আমরা মানবিক কারণে বিএনপির চেয়ারওম্যান খালেদা জিয়ার হাউজ অ্যারেস্ট ছয় মাসের জন্য স্থগিতের ব্যাপারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানাই। কভিড-১৯ সংকটে এমন নেতৃত্ব প্রয়োজন যা সহমর্মিতা ও জাতীয় ঐক্যকে অগ্রাধিকার দেয়।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.