স্বভাববিরুদ্ধ ট্রাম্প

trump1459670077যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প শনিবার তার স্বভাববিরুদ্ধ কাজটিই করলেন। রিপাবলিকান দলের আরেক মনোনয়নপ্রত্যাশী সিনেটর ট্রেড ক্রুজের স্ত্রী হেইদি ট্রাম্পকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় প্রকাশ্যে ক্ষমা প্রার্থণা করলেন তিনি। শুধু তাই নয়, ভবিষ্যতে এ ধরণের কাজ সুযোগ পেলেও করবেন না বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ট্রাম্প।

গত মাসে ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার নগ্ন একটি ছবি নিয়ে অনলাইনে বিতর্ক উস্কে দিয়েছিল ট্রাম্পবিরোধী ও ক্রুজ সমর্থকরা। এ ঘটনায় ক্ষুব্ধ ট্রাম্প টুইটারে ক্রুজ ও তার স্ত্রীর ছবির নিচে আপত্তিকর মন্তব্য করে তা টুইটারে পোস্ট করেন।

শনিবার এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটা ভুল ছিল।’

প্রসঙ্গত, ট্রাম্প সাধারণত তার বিতর্কিত মন্তব্যের কারণে কখনো ক্ষমা চাননি। এর আগে তিনি বলেছিলেন, তিনি ঈশ্বরের কাছে কখনো ক্ষমা প্রার্থণা করেননি।সর্বশেষ কয়েক বছর আগে তিনি অশ্লীল বাক্য ব্যবহারের কারণে কেবল মায়ের কাছে ক্ষমা চেয়েছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.