মিয়ানমারে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে গোলাবর্ষণ, নিহত ৮

মিয়ানমারে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের এক গ্রামে মিয়ানমারের সেনাবাহিনী গোলাবর্ষণ করেছে। গোলাবর্ষণের এই ঘটনায় আট জন নিহত হয়েছে বলে স্থানীয় দুই কর্মকর্তা ও এক গ্রামবাসী জানিয়েছেন। সোমবার রাজ্যটির পুনাগেয়ান অঞ্চলের কেয়াউক সেইক এই ঘটনা ঘটে।

পুনাগেয়ান শহরের সাংসদ তুন মউং জানান, তিনি কেয়াউক সেইক গ্রামে গিয়েছিলেন এবং সেখানে আট জন নিহত হয়েছে। স্থানীয় সরকারি কর্মকর্তা তুন আয়িও একই তথ্য দিয়েছেন। সেনাবাহিনীর বিরুদ্ধে গ্রামবাসীরা গোলাবর্ষণের অভিযোগ করেছে বলেও জানিয়েছেন এ দুই কর্মকর্তা। কিন্তু মিয়ানমারের সেনাবাহিনী এ অভিযোগ অস্বীকার করে তাদের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য নেই বলে দাবি করেছে।

মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল টুন টুন নায়ি বলেন, উত্তর রাখাইনে লড়াই চলছে, কিন্তু কোনো গ্রামে গোলাবর্ষণের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত আমরা বেসামরিক নিহতের কোনো তথ্য পাইনি।

সূত্র: রয়টার্স।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.