দিনাজপুরে করোনা পরীক্ষায় পিসিআর মেশিন উদ্বোধন

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে প্রাণঘাতী করোনা ভাইরাস পরীক্ষার জন্য আরপি-পিসিআর মেশিনের উদ্বোধন করা হলো। মাইক্রোবায়োলোজি ল্যাব প্রতিষ্ঠার মধ্য দিয়ে এখন থেকে দিনাজপুরসহ ৪টি জেলার করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা যাবে।

রোববার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজে পিসিআর মেশিনটি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম।

মাইক্রোবায়োলোজি ল্যাব প্রতিষ্ঠার মধ্য দিয়ে দিনাজপুরসহ ৪টি জেলার করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হবে। মেশিনের জন্য ৩টি রুম প্রস্তুতসহ নমুনা কাজে নিয়োজিত টেকনিশিয়ানাদের প্রশিক্ষন এবং পর্যাপ্ত কিট সুরক্ষা পিপিই রয়েছে।

মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিবেস সরকার জানান রোববার থেকেই পরীক্ষার কাজ শুরু হবে। ২৪ ঘণ্টায় দুই সার্কেলে ৯৪টি করে ১৮৮টি নমুনা পরীক্ষা করা সম্ভব।

এ ব্যাপারে মেডিকেল কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি হুইপ ইকবালুর রহিম জানান, সরকার প্রধানের কাছে দিনাজপুরবাসী কৃতজ্ঞ। ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে করোনা পরীক্ষার সুয়োগ পাবে ৪ জেলার মানুষ।

এ সময় মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিবেস সরকার, জেলা মিভির সার্জন ডা. আব্দুল কুদ্দুসসহ অন্যান্য চিকিৎসক উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.