বসত বাড়িতে আগুন, ঘরে মিলল শিকল বাঁধা নারীর দগ্ধ লাশ

গাজীপুরে শ্রীপুর পৌরসভা এলাকায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে ভস্মীভূত একটি ঘর থেকে শেকল বাঁধা অবস্থায় এক মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার দিবাগত মধ্য রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (আওয়ালের মোড়) এলাকার আবদুল কাদেরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুনে ওই বাড়ির ছয়টি টিনের ঘর ও দুটি মাটির ঘর পুড়ে গেছে বলে জানা গেছে।

নিহত নারী নাম আসমা আক্তার (৩০)। তিনি একই এলাকার মালিক আবদুল কাদিরের মেয়ে।

মাওনা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিয়া রাজ উদ্দিন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসমার স্বামী নজরুল ইসলাম ছিলেন না। মানসিক প্রতিবন্ধী হওয়ার কারণে তাকে শিকল দিয়ে বেঁধে ঘরে রাখা হতো।

রাত সাড়ে ১২টার দিকে দারোগার চালা এলাকার ওই বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ততক্ষণে আগুনে পুড়ে আসমা আক্তার মারা যান। তার মরদেহ শিকলে বাঁধা অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ওই বাড়ির ছয়টি টিনের ঘর ও দুটি মাটির ঘরের মালামাল পুড়ে গেছে। এতে তাদের প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.