সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী

সিরিয়ার দক্ষিণাঞ্চলে হেলিকপ্টার ব্যবহার করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। আজ শুক্রবার বার্তা সংস্থা সানা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে আরো বলা হয়, বৃহস্পতিবার মধ্যরাতের দিকে গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৪০ কিলোমিটার দূরে বিমান হামলা চালানো হয়েছে।

তবে হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিরিয়ার রেডিও এফএম শাম জানিয়েছে, ইসরায়েলের বিমান বাহিনী হেলিকপ্টার থেকে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র সিরিয়ার দক্ষিণাঞ্চলে নিক্ষেপ করেছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলি বাহিনী বিমান হামলার চেষ্টা চালিয়েছিল। তবে সম্প্রচারমাধ্যম আল মায়াদিন টিভি বলছে, সিরিয়ার সেনাবাহিনী সেই হামলা চালাতে দেয়নি। তার আগে চলতি বছরের ১৫ জানুয়ারি ইসরায়েলের বিমান বাহিনী সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

সূত্র : রাশিয়ান নিউজ অ্যাজেন্সি, টাস

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.