১৩ মের মধ্যে ৫০৫৪ নার্সকে কাজে যোগ দেয়ার নির্দেশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় করোনাভাইরাস পরিস্থিতিতে রোগীদের সেবা দিতে ৫০৫৪ জনকে সিনিয়র স্টাফ নার্স পদে দেশের বিভিন্ন হাসপাতালে নিয়োগ দিয়েছে।

নিয়োগ প্রাপ্ত নার্সদের ১৩ মের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নির্দেশ দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে।

এর আগে গত ২৫ এপ্রিল করোনা মোকাবেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন বরাবর ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগের জন্য চিঠি দেয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কর্মকমিশন তাদের নিয়োগের সুপারিশ করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.