নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড কোভিড নাইন্টিনের কারণে অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে প্রায় ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ।

সংকটে পড়া বিশ্ব অর্থনীতির প্রভাব পড়েছে নিউজিল্যান্ড ক্রিকেটেও। অর্থ সংকট কাটাতে দেশটির ক্রিকেট বোর্ড কিছু কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট।

ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১৫ শতাংশ কর্মী এর আওতায় পড়তে পারেন। যার ফলে প্রায় ৬ মিলিয়ন ডলার বাঁচানো যাবে বলে ধারণা করছে বোর্ডটি।

তবে, ছয়টি প্রধান অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ছোট ক্লাব এবং ঘরোয়া লিগের পুরুষ এবং নারী দল এ আওতার বাইরে থাকবে।

এর ফলে খেলোয়াড় এবং বাকী কর্মকর্তাদের ওপর প্রভাব পড়বে না বলে নিশ্চিত করেছে বোর্ড। আর্থিক সক্ষমতার চ্যালেঞ্জ মোকাবিলায় এই সিদ্ধান্ত কিউই কর্তৃপক্ষের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.