বিজ্ঞানীরা পৃথিবী পৃষ্ঠের নিচে কোরের কাছাকাছি বিশাল এক কাঠামোর সন্ধান পেয়েছেন ।
সায়েন্স সাময়িকীতে সম্প্রতি প্রকাশিত গবেষণাবিষয়ক নিবন্ধে জানানো হয়েছে, ভূকম্পন তরঙ্গ বিশ্লেষণ করে এই কাঠামোর সন্ধান পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের তরঙ্গ তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, পৃথিবী পৃষ্ঠের ২ হাজার ৯০০ কিলোমিটার নিচে গলিত কোর ও শক্ত আবরণের সীমানায় দৈত্যাকার কাঠামোটি রয়েছে।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ইউনিভার্সিটির গবেষক দোয়েওন কিম এবং তার সহকর্মীরা বড় ধরনের কয়েক শ ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মার্কেসাস দ্বীপের নিচে নতুন কাঠামোটি পেয়েছেন।
গবেষক দোয়েওন কিম জানান, কাঠামোটি আলট্রা লো ভেলোসিটি (ইউএলভি) অঞ্চল হিসেবে পরিচিত। এটি প্রায় ১ হাজার কিলোমিটার ব্যাসের এবং ২৫ কিলোমিটার পুরু।
তিনি বলেন ‘পৃথিবীর ম্যান্টল অধ্যয়ন গুরুত্বপূর্ণ। কারণ পৃথিবীর কাঠামো কীভাবে গড়ে উঠেছে এবং সময়ের সঙ্গে তা পরিবর্তন হয়েছে, তা জানা যাবে।’ পৃথিবীর ম্যান্টল হলো যেখানে পরিচালন ঘটছে এবং এটি টেকটোনিক প্লেট ও হটস্পট আগ্নেয়গিরির জন্য চালিত প্রক্রিয়ার অঞ্চল।
