কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত বন্ধের মেয়াদ আরেক দফা বাড়ছে

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার ঠেকাতে গত ২১ মার্চ থেকে সীমান্ত বন্ধ রাখা হয়েছে।

কানাডা-যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধের মেয়াদ বেশ কয়েকবার বাড়ানো হয়েছে । সর্ব শেষ আদেশে আগামী ২১ জুন এটি খুলে দেয়ার কথা রয়েছে।

কিন্তু করোনা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় সীমান্ত বন্ধের মেয়াদ আরেক দফা বাড়ানো হতে পারে বলে আভাস পাওয়া গেছে। দুই দেশই বিষয়টি নিয়ে আলোচনা করছে।

এদিকে কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্ত খুলে দেয়া নিয়ে অনেকেই শঙ্কা এবং উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয়রা মনে করছেন স্বাস্থ্যের কথা চিন্তা করে আরও কছুদিন সীমান্ত বন্ধ রাখা উচিত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.