শনিবার চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের ওয়েইনলিং শহরের একটি মহাসড়কে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১১৭ জন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বিস্ফোরণটির ফলে নিকটস্থ বাড়িঘর এবং কারখানাগুলো ধসে পড়েছে। এছাড়া আশপাশে থাকা বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরে গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা ১০ জনে পৌঁছেছে। আহত ১১৭ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝেজিয়াং প্রদেশের পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর পর বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ করে দেয়া হয়েছে।