লাদাখ সীমান্তের চীনের হামলায় ভারতের ২০ সেনা নিহত

গতকাল সোমবার (১৫ জুন) রাতে লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সেনাবাহিনীর সংঘাতে দুই দেশের কমপক্ষে ৬০ জন সেনা অফিসার ও জওয়ান হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে ভারতের ২০ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।

মঙ্গলবার (১৬ জুন) রাতে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, লাদাখ সীমান্তের সংঘাতে ভারতীয় সেনাবাহিনীর অন্তত ২০ জন নিহত হয়েছেন। সরকারি সূত্রের মতে, এই সংখ্যা আরও বাড়তে পারে বলে।

ভারতীয় বাহিনীর প্রত্যাঘাতে চীনের পিপলস লিবারেশন আর্মির সেনা জওয়ানদের হতাহতের সংখ্যা তুলনায় এখনও পর্যন্ত বেশি। ভারতীয় সেনা গোয়েন্দারা পিএলএ’র অন্তত ৪৩ জন সৈনিক হতাহত হয়েছে বলে বেতারে আড়ি পেতে জানতে পেরেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.