বাংলাদেশ বিমানে যুক্ত হলো তিনটি নতুন সেলস সেন্টার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন তিনটি সেলস সেন্টার যুক্ত হয়েছে।
এখন থেকে এই তিনটি সেলস সেন্টারে পাওয়া যাবে বিমানের টিকিট।

নতুন তিনটির মধ্যে শুধুমাত্র বলাকার কার্যালয়ে অবস্থিত একটি সেলস সেন্টার প্রতিদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে।
বাকি দুটা সপ্তাহের শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। বাকি পাঁচদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা খোলা থাকবে।

আগামী ২১ জুন থেকে চালু হতে যাওয়া নতুন সেলস সেন্টারের ঠিকানা :
১. বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ধানমন্ডি, প্লট -০৬, ০৮ ও ১০, রোড #৫ এ, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯। মোবাইল- ০১৭৭৭৭১৫৬২০-৬২১।

২. বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ফার্মগেট সেলস অফিস, ৮১ কাজী নজরুল ইসলাম এভিনিউ, তেজগাঁও, ঢাকা-১২১৫। মোবাইল- ০১৭৭৭৭১৫৬২৫-৬২৬।

৩. বিমান প্রধান কার্যালয় বলাকা গেট। এয়ারপোর্ট কুর্মিটোলা, ঢাকা-১২২৯। মোবাইল- ০১৭৭৭৭১৫৬৩০-৬৩১।

সেলস সেন্টারগুলোর মাধ্যমে যাত্রীরা বিমানের টিকিট ক্রয় সংক্রান্ত সব সেবা গ্রহণ করতে পারবেন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.