সৌদি আরবে ২১ জুন থেকে পর্যটন কার্যক্রম শুরু

করোনাভাইরাস মহামারির কারনে প্রায় তিন মাস বন্ধ থাকার পর ২১ জুন থেকে পর্যটন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সৌদি আরব।

বৃহস্পতিবার দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিব টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

বুধবার পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিবের সভাপতিত্বে পর্যটন বিষয়ক আরব মন্ত্রী পর্যায়ের কাউন্সিলের জরুরি বৈঠকে অভ্যন্তরীণ পর্যটন বিষয়ে আলোচনা

তিনি জানান, বর্তমান পরিস্থিতি ইতিবাচক। সৌদি সরকার গ্রীষ্মকালীন কার্যক্রম উদ্বোধন করতে প্রস্তুত। এই আয়োজন অভ্যন্তরীণ বা দেশীয় পর্যটনকে সহায়তা করবে।

আল-খতিব বলেন, ‘পর্যটন কর্তৃপক্ষের এক গবেষণায় দেখা গেছে, ৮০ শতাংশ সৌদি নাগরিক অভ্যন্তরীণ পর্যটনের সুবিধা নিতে চান। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের পর আমরা জনগণের জন্য অভ্যন্তরীণ পর্যটন কার্যক্রম শুরু করব।’

সৌদি আরবে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্তের হার বাড়ছে। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাস মহামারির কারনে গত মে মাসে বিভিন্ন শহরে কারফিউ ও লকডাউন ঘোষণা করেছিল সৌদি কর্তৃপক্ষ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.