লাদাখ সী’মান্তে যেকোনো ধরনের ‘পদক্ষেপ নেওয়ার পূর্ণ স্বাধীনতা’ পাবে ভারতীয় সে’নাবাহিনী

ভারতের গালওয়ান উপত্যকায় চীনের সৈন্যদের সঙ্গে হওয়া সংঘর্ষে ২০ জন ভারতীয় সৈন্য মারা যাওয়ার পর ভারতের সেনাবাহিনী লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে (এলএসি) নিয়োগপ্রাপ্ত কমান্ডারদের যেকোনো ধরনের ‘পদক্ষেপ নেওয়ার পূর্ণ স্বাধীনতা’ দিয়েছে বলে খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

এখন ভারতীয় সেনাবাহিনীর কমান্ডারদের ওপর অস্ত্র ব্যবহার করায় কোনো নিষেধাজ্ঞা থাকবে না এবং তারা পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারবেন।

হিন্দুস্তান টাইমস সেনাবাহিনীর সূত্রকে উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে। তারা দাবি করছে, ভারতের সেনাবাহিনী ‘রুলস অব এঙ্গেজমেন্ট’ বা সংঘাতের নিয়মে পরিবর্তন আনছে।

ভারতের গালওয়ান উপত্যকায় ভারতীয় সৈন্যদের মৃত্যুর খবর ছড়িয়ে যাওয়ার পর দেশটির বিরোধী দল প্রশ্ন তুলেছে যে, কেন তাদের সৈন্যদের নিরস্ত্র অবস্থায় ওই অঞ্চলে পাঠানো হলো।

জবাবে ভারত সরকার জানিয়েছে যে, সৈন্যদের কাছে অস্ত্র থাকলেও অস্ত্র না ব্যবহার করার শর্তে চীনের সঙ্গে চুক্তি থাকার কারণে তারা সেগুলো ব্যবহার করেনি।

ভারতের লাদাখ সীমান্ত অঞ্চলে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যবহার না করার শর্তে দুই দেশের মধ্যে ১৯৬৬ সালে একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তির শর্ত মেনে আগ্নেয়াস্ত্র ব্যবহার না করে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়, যেখানে ৭৬ জন ভারতীয় সৈন্য আহত হয় বলে খবরে বলা হচ্ছে।

সূত্র : বিবিসি বাংলা

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.