মানুষ ক্ষুধার জ্বালায় ঢাকা ছাড়ছে কেন, প্রধানমন্ত্রীকে রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেছেন, ‘করোনার সময় ক্ষুধার জ্বালায় মানুষ কেন ঢাকা ছাড়ছে?’

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বুধবার দুপুরে এক ভিডিও কনফারেন্সে এ কথা বলেন রিজভী।

রিজভী বলেন, দেশে করোনাভাইরাসের আঘাতে এক অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, মানুষকে মৃত্যুচিন্তা গ্রাস করেছে। চারদিকে শুধু কর্মহীন মানুষের হাহাকার। ক্ষুধার্ত মানুষের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

‘সরকার এই সময়ে জনগণের অতিপ্রয়োজনীয় জিনিসের ওপর বারবার মূল্যবৃদ্ধি করছে। তাদের উদ্দেশ্যই হচ্ছে– জনগণকে ফৌত করা।’

কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন যে, সব ব্যবস্থাই করা আছে, তা হলে খাবারের সন্ধানে ও ক্ষুধার জ্বালায় মানুষ সারি বেঁধে ঢাকা ছাড়ছে কেন?

তিনি বলেন, একাধিকবার বিদ্যুৎ ও জ্বালানির দাম পরিবর্তনের সুযোগ রেখে ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন’ (সংশোধন) বিল-২০২০ উত্থাপন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী নসরুল। গত বছর ডিসেম্বরে বিলটি মন্ত্রিসভায় অনুমোদিত।

সংসদে এই বিলটির অনুমোদনের জন্য উত্থাপনের মাধ্যমে প্রমাণিত হলো- বর্তমান সরকার এক নিষ্ঠুর ও অবিবেচক গণদুশমন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.