ভ্রমণে আগ্রহীদের জন্য পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলে ৫০ শতাংশ ছাড়

বাংলাদেশ পর্যটন করপোরেশন ভ্রমণে আগ্রহী দেশি-বিদেশি পর্যটকদের জন্য কুয়াকাটা ও কক্সবাজার নিজেদের হোটেল-মোটেলে রুম ভাড়ার ওপর কোনও শর্ত ছাড়াই সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড় দেবে। আগামী ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই সুযোগ থাকবে।

কক্সবাজারে হোটেল শৈবাল, মোটেল প্রবাল ও মোটেল লাবণীতে প্রতি রাতের ভাড়ায় সর্বোচ্চ ৫০ শতাংশ এবং কুয়াকাটায় হলিডে হোমস ও ইয়ুথ ইনে সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড় পাবেন অতিথিরা। নির্ধারিত হোটেল-মোটেলের ফ্রন্ট ডেস্কেই এই সুবিধা দেওয়া হবে। পর্যটকরা এর জন্য অনলাইনে (www.parjatan.gov.bd) ) অগ্রিম বুকিং দিতে পারবেন ।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক (জনসংযোগ) জিয়াউল হক হাওলাদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশে সাধারণত বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত পর্যটন গন্তব্য কক্সবাজার ও কুয়াকাটায় দেশি-বিদেশি পর্যটক সমাগম বেশি থাকে। বছরের এই ছয় মাস জেলা দুটিতে প্রকৃতির অনুপম আমেজ উপভোগ করা যায়। কক্সবাজার ও কুয়াকাটা সৈকতে ঊর্মিমালার নৃত্য এবং প্রকৃতির সতেজ শোভা দেখা সহজ করার লক্ষ্যে পর্যটন করপোরেশন এই সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.