৩০% ছাড়ে কেবিন ক্রু কোর্সে ভর্তি কার্যক্রম শুরু

৩০% ছাড়ে কেবিন ক্রু কোর্সে ভর্তি কার্যক্রম শুরু

ঢাকা, ৯ জুন: দেশের এভিয়েশন খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে ইউনাইটেড কলেজ অব এভিয়েশন তাদের কেবিন ক্রু প্রশিক্ষণ কোর্সে বিশেষ ভর্তি কার্যক্রম শুরু করেছে। ঈদ উপলক্ষে সীমিত সময়ের জন্য কোর্সটিতে ভর্তি হলে শিক্ষার্থীরা ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ পাবেন বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, কেবিন ক্রু পেশা নিয়ে সমাজে প্রচলিত নানা ভুল ধারণা থাকলেও সঠিক প্রশিক্ষণ, ব্যক্তিত্ব উন্নয়ন এবং পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে আগ্রহী তরুণ-তরুণীরা এ খাতে সফল ক্যারিয়ার গড়ে তুলতে পারেন। এ লক্ষ্যেই দীর্ঘ ১৬ বছর ধরে তারা কেবিন ক্রু প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
ইউনাইটেড কলেজ অব এভিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত এবং আন্তর্জাতিক মানের কারিকুলাম অনুসরণ করে সাজানো হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কমিউনিকেশন স্কিল, গ্রুমিং, প্রেজেন্টেশন, এভিয়েশন সেফটি, ইমার্জেন্সি হ্যান্ডলিং, প্রফেশনাল ইথিকসসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া গ্রাউন্ড ভিজিট, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং চাকরি সংক্রান্ত দিকনির্দেশনাও থাকবে।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, এইচএসসি বা সমমান পাস যে কেউ কোর্সটিতে আবেদন করতে পারবেন। বিশেষ করে যারা স্বল্প সময়ে একটি আন্তর্জাতিক ও আকর্ষণীয় ক্যারিয়ার গড়তে আগ্রহী, তাদের জন্য এ কোর্সটি সহায়ক হতে পারে।
কর্তৃপক্ষ আরও জানায়, ইউএস-বাংলা এয়ারলাইন্স, এয়ার অ্যাস্ট্রা এবং বসুন্ধরা এয়ারসহ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের কর্পোরেট সংযোগ রয়েছে, যা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তা করে।
ইতোমধ্যে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। সীমিত আসনের এই কোর্সে আগ্রহীদের দ্রুত আবেদন করার আহ্বান জানিয়েছে ইউনাইটেড কলেজ অব এভিয়েশন।
ভর্তি ও যোগাযোগ:
ইউনাইটেড কলেজ অব এভিয়েশন
বাড়ি নং-১৬, রোড-৪, সেক্টর-৩, উত্তরা, ঢাকা।
ফোন: 01749-306090, 01972-306090, 09611-656230।
ওয়েবসাইট: www.uca.edu.bd।⁠�

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.