ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশীয় সব রুটে ১৫% ভাড়া ছাড় দিচ্ছে

ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশীয় সব রুটে ১৫% ভাড়া ছাড় দিচ্ছে

বিশেষ প্রতিনিধি : দেশের অভ্যন্তরীণ সকল রুটে যাত্রীদের জন্য ১৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

যাত্রীরা ইউএস-বাংলার মোবাইল অ্যাপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুকিং করলে এই বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।
ছাড় পেতে বুকিংয়ের সময় USBA15 প্রোমো কোড ব্যবহার করতে হবে। তবে এই ছাড় শুধুমাত্র মূল ভাড়ার ওপর প্রযোজ্য হবে।

২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই অফার কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীরা কম খরচে টিকিট কিনতে পারবেন।

সাশ্রয়ী ভাড়ার পাশাপাশি নিরাপদ, আরামদায়ক ও নির্বিঘ্ন ভ্রমণসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মূল্য ছাড় সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে যোগাযোগ করুন- ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ অথবা ১৩৬০৫ নম্বরে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.