বৃহত্তম ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে একটি মামলার রায়ে জরিমানার অঙ্ক কমিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত।
বহুজাতিক এই প্রতিষ্ঠানটির উৎপাদিত ট্যালকম পাউডার ব্যবহারে ডিম্বাশয়ে ক্যান্সারে আক্রান্ত হওয়ার অভিযোগে ২১০ কোটি ডলার জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে একই অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৪৪০ কোটি ডলারের অর্থ জরিমানা করেছিল মিসৌরির একটি আদালত।
২০১৮ সালের মামলার রায়ে ভুক্তভোগী ২২ জনকে ক্ষতিপূরণ হিসেবে ওই অর্থ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে আপিলে আদালত মঙ্গলবার জানিয়েছে, ভুক্তভোগীদের অনেকে মিসৌরির বাইরের বাসিন্দা হওয়ায় তাদের বাদ
দিয়ে জরিমানা অর্থ কমিয়ে দেওয়া হয়েছে।