মার্কিন গণমাধ্যম নিষেধাজ্ঞার ঘোষণা দিতে যাচ্ছে চীন

এখন তুঙ্গে ভারত চীন দ্বন্দ। এর জেরে ধরেই চীনে মার্কিন গণমাধ্যম নিষেধাজ্ঞার ঘোষণা দিতে যাচ্ছে চীন।

বুধবার গ্লোবাল টাইম সংবাদপত্রের এডিটর ইন চীফ এক টুইট বার্তায় এ কথা জানান।

গত মাসে আরও চারটি প্রধান চীনা সংবাদমাধ্যম থেকে ছাটাই করার বিষয়ে জানায় যুক্তরাষ্ট্র। এরপরেই এমন সিদ্ধান্ত নিয়েছে চীন। তবে কয়টি গণমাধ্যমের ক্ষেত্রে্ এ সিদ্ধান্ত গৃহীত হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

মে মাসে চীনা প্রতিবেদকের জন্য ৯০ দিনের মেয়াদে মার্কিন ভিসা সীমিত করার কথা বলা হয়েছে। এর আগে মার্চে ওয়াশিংটনে চারটি চীনা গণমাধ্যমে কর্মরত কর্মীদের সংখ্যা কমিয়ে আনা হয়। এর পরেই চীনে কর্মরত তিনটি মার্কিন সংবাদপত্র থেকে মার্কিন সাংবাদিকদের বহিস্কার করে বেইজিং।

চীন ও যুক্তরাষ্ট্র করোনার সংকটকালীন সময়েও সাংবাদিকদের সাথে জড়িত একাধিক প্রতিশোধমূলক কর্মকাণ্ডে যুক্ত হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.