যুক্তরাষ্ট্রে হংকংয়ে নিষেধাজ্ঞার প্রস্তাব অনুমোদন

মার্কিন প্রতিনিধি পরিষদ হংকংয়ের ওপর নিষেধাজ্ঞা প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার চীনের পার্লামেন্ট হংকংয়ের নতুন নিরাপত্তা আইন অনুমোদনের পর বেইজিংয়ের বিরুদ্ধে এ ব্যবস্থা নিলো ওয়াশিংটন।

বিবিসি জানিয়েছে, বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদ সর্বসম্মতিতে হংকংয়ের ওপর নিষেধাজ্ঞার অনুমোদন দেয়। হংকংয়ের গণতন্ত্রপন্থিদের ওপর নিপীড়ন চালানোয় সংশ্লিষ্ট বেইজিংয়ের কর্মকর্তাদের সঙ্গে যেসব ব্যাংক লেনদেন করবে তাদেরকে শাস্তি হিসেবে জরিমানার কথা বলা হয়েছে দ্য হংকং অটোনমি অ্যাক্ট নামের নিষেধাজ্ঞা প্রস্তাবটিতে। এই প্রস্তাবটি সিনেটে পাস হওয়ার পর চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে।

হংকংয়ের নতুন নিরাপত্তা আইনটিতে বিচ্ছিন্নতাবাদ, কর্তৃপক্ষকে অবমাননা, সন্ত্রাসবাদ ও জাতীয় নিরাপত্তা বিপন্ন করতে বিদেশি বাহিনীর সঙ্গে আঁতাতের অভিযোগে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ‘আইনটি নৃশংস, হংকংয়ের বাসিন্দাদের ওপর নির্বিচারে নিপীড়নমূলক, তাদেরকে যে স্বাধীনতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা ধ্বংসের অভিপ্রায়মূলক।’

স্বায়ত্বশাসিত নগরীটির গণতন্ত্রপন্থিদের অভিযোগ, চীনের এই আইনটি হংকংয়ের বাসিন্দাদের বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারকে খর্ব করতে ব্যবহার করবে । এছাড়া ১৯৯৭ সালে চীনের কাছে হস্তান্তরের সময় সাবেক শাসক ব্রিটেনকে হংকংয়ের স্বাধীনতা ৫০ বছর পর্যন্ত নিশ্চিতের যে প্রতিশ্রুতি বেইজিং দিয়েছিল তার সমাপ্তি ঘটাবে আইনটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.