ইতালিতে বাংলাদেশিদের আজীবন নিষিদ্ধের দাবি

ভয়েস অব আমেরিকার খবর

করোনাভাইরাসের প্রকোপ অনেকটা কাটিয়ে উঠেছে ইতালি। প্রায় ৩৪ হাজার মানুষের মৃত্যুর পর স্বাভাবিক হচ্ছে

দেশটির জীবনযাত্রা। এমন সময় বাংলাদেশ থেকে যাওয়া বেশ ক’জন প্রবাসীর শরীরে করোনা শনাক্ত হওয়ায়

তাদের ফিরিয়ে দেয়া হয়। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করেছে দেশটি।

গেল সপ্তাহে ইতালির গণমাধ্যমেও বাংলাদেশিদের নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ পেয়েছে। দেশটির প্রভাবশালী

একাধিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করে, মাত্র ৩ হাজার টাকায় বাংলাদেশে করোনার নেগেটিভ সনদ পাওয়া যায়।

এসব সনদ দিয়ে বাংলাদেশিরা ইতালি যাচ্ছেন।

করোনাভাইরাস নিয়ে বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল বন্ধসহ সামগ্রিক বিষয়ে ঢাকা এবং রোমের মধ্যে

টানাপোড়েন শুরু হয়েছে বলে খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।

সংবাদমাধ্যমটি বাংলা ভার্সনে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইতালির ইমিগ্রেশন বিরোধী রাজনৈতিক

দলগুলো বাংলাদেশিদের দেশটিতে আজীবন নিষিদ্ধের দাবি তুলেছে।
অবশ্য করোনায় আক্রান্ত বাংলাদেশিরা দেশটিতে যাওয়ার চেষ্টা করায় ইতালির স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু

করে প্রধানমন্ত্রী পর্যন্ত চরম ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন। তারা জানিয়েছেন, ভুয়া করোনা সনদ নিয়ে রোমে

আসা সত্যিই দুঃখজনক।

এ বিষয়ে প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে বলেছেন, অন্য দেশের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য জাতি খেসারত দিতে পারে না। আমরা অনেক কষ্ট করে করোনা মোকাবিলা করেছি। গত ৬ জুলাই একটি বিশেষ ফ্লাইটে ২৭৪ জন বাংলাদেশি রোমে যান। তাৎক্ষণিকভাবে এ যাত্রীদের মধ্যে ৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাদের কাছে পাওয়া যায় করোনার জাল সার্টিফিকেট।

ভয়েস অব আমেরিকায় প্রকাশিত খবরটি পড়তে এখানে ক্লিক করুন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.