করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ উত্তর আমেরিকার বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলো কঠিন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে।
এ অবস্থায় নিজেদের অবস্থান জানাতে সম্প্রতি আমেরিকান ট্রাভেল এসোসিয়েশন অব বাংলাদেশ (এটাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতির মধ্যেও নিউইয়র্কের ট্রাভেল এজেন্সির মালিকেরা গ্রাহকদের কাছে টিকিট বিক্রি, বাতিল ফ্লাইটের টিকিটের অর্থ ফেরত দেওয়া ও তারিখ পরিবর্তনসহ নানা সহযোগিতা করছেন।
সংবাদ সম্মেলনে নিজেদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি ও গ্রাহকদের আরও বেশি সুবিধা নিশ্চিত করতে এটাবকে সক্রিয় করার নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
এটাবের ব্যানারে ২৯ জুলাই জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় এ সংবাদ সম্মেলন ও সভার আয়োজন করা হয়।
