‘খুনিদের ফেরাতে রাজনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচ খুনিকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

শনিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এরপর ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে সংবাদ সম্মেলনে বলেন, ‘বিশ্বের ইতিহাসে কলঙ্কিত দিন ১৫ আগস্ট, আমাদের জন্য সবচেয়ে দুঃখের দিন।
১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। প্রতি বছর বাঙালি জাতি এ দিনটি গভীর শ্রদ্ধা ও শোকের সঙ্গে স্মরণ করে।
এ বছর দিনটি আমাদের কাছে অধিক তাৎপর্যপূর্ণ কারণ এবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় শোক দিবস। ’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.