বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের টাকা পাঠানোর শর্ত শিথিল

করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে বিদেশে বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ গ্রহণে বৈদেশিক মুদ্রা পাঠানোর শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। শিথিল শর্তে টাকা পাঠানোর সুযোগ আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিদেশে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মহামারীর কারণে অনলাইনে শিক্ষা গ্রহণকে উৎসাহিত করছে। তবে স্কুল পর্যায়ের শিক্ষা বাদে গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সের ক্ষেত্রে শিথিল শর্তে বাংলাদেশ থেকে বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.