কক্সবাজারের চকরিয়ার হারবাংয়ে গরু চুরির অপবাদ দিয়ে রশি দিয়ে বেঁধে মা-মেয়েকে নির্যাতনের ঘটনায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ৩৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
নির্যাতিত পারভীন আকতার বাদী হয়ে আজ মঙ্গলবার বিকেলে চকরিয়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় হারবাং ইউপি চেয়ারম্যান মিনারুল ইসলাম ছাড়াও ধৃত নাছির উদ্দিন, নজরুল ইসলাম, জসিম উদ্দিন এবং ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
এসময় থানায় উপস্থিত ছিলেন, পারভিন আক্তার ছাড়াও তার মেয়ে সেলিনা আকতার সেলি, মেয়ের জামাই রোবেল প্রকাশ রাসেল।
আরও খবর