গৃহবধূ হত্যার দায়ে যুবকের মৃতু্দণ্ড

কুষ্টিয়ার দৌলতপুরে পারুল খাতুন (২৮) নামে এক গৃহবধূ হত্যা মামলায় প্রতিবেশী যুবকের মত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম কালম মোল্যা ওরফে কলম মোল্লা (৩০)। তিনি দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের মৃত ছাগিরত আলী মোল্ল্যার ছেলে।
দণ্ডপ্রাপ্ত এই আসামি বর্তমানে পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৫ ডিসেম্বর শেহালা গ্রামে ৩ সন্তানের জননী পারুল খাতুনকে পূর্ব শত্রুতার জের ধরে কালম মাল্ল্যা হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের বাবা হাবিল শেখ বাদি হয়ে দৌলতপুর থানায় কালম মোল্ল্যা ও তার স্ত্রী লিপি খাতুনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.