‘একসঙ্গে মাদক সেবন করতেন সুশান্ত ও রিয়া’

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আড়াই মাস পেরিয়ে গেলেও কোন তার মৃত্যুর জট খুলছেই না।
এর মধ্যে তদন্তে উঠে এসেছে, মাদকাসক্ত ছিলেন সুশান্ত সিং রাজপুত।
ফলে তদন্তে যুক্ত হয়েছে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো এনসিবি বা মাদকবিষয়ক তদন্ত বিভাগ।
ইতিমধ্যে এনসিবি দুজনকে গ্রেফতার করেছে। হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে জানা যায়, এদের সঙ্গে যোগসাজশ রয়েছে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীর।

সিবিআই সুশান্তের ম্যানেজার শ্রুতি মোদিকে বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করেছে।
জিজ্ঞাসাবাদে বৃহস্পতিবার শ্রুতি জানান, সুশান্ত ও রিয়া একসঙ্গে বসেই গাঁজা খেতেন।
তিনি সিবিআইকে জানান, দিনের মধ্যে অনেকটা সময় বাড়ির ছাদেই সময় কাটাতেন সুশান্ত ও রিয়া।
সেখানে এসে যোগ দিতেন রিয়ার ভাই শৌভিক এবং বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.