বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মাদক সেবনের বিষয়টি তদন্ত করছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
সম্প্রতি এই ঘটনায় সুশান্তের প্রেমিকা রিয়ার ভাই সৌভিক, এই অভিনেতার হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও গৃহ পরিচারক দিপেশ সাওয়ান্তকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর এনসিবি কর্মকর্তাদের কাছে নানা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মিরান্ডা ও দিপেশ।
সুশান্ত নাকি প্রায়ই তার ফার্মহাউসে মাদকের পার্টির আয়োজন করতেন এবং এতে উপস্থিত হতেন বলিউডের অনেক তারকা।
তারা এই পার্টিতে মাদক সেবন করতেন। প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।