আন্তর্জাতিক ডেস্কঃ
কোভিড-১৯ বীমা সুবিধা চালু করেছে ইতিহাদ এয়ারওয়েজ।
ভ্রমণের পর কোনও যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসা ও কোয়ারেন্টাইনের সব খরচ দেয়ার ঘোষণা দিয়েছে ইতিহাদ।
ইতিহাদ জানিয়েছে, কোনও যাত্রী তাদের ফ্লাইটে ভ্রমণের ৩১ দিনের মধ্যে করোনায় আক্রান্ত
হলে কোভিড-১৯ বীমা সুবিধা পাবেন।
সেক্ষেত্রে চিকিৎসা বাবদ তাকে সর্বোচ্চ দেড় লাখ ইউরো(বাংলাদেশি টাকায় দেড় কোটি)
এবং কোয়ারেন্টাইনের খরচ বাবদ ১৪ দিন পর্যন্ত দৈনিক ১০০ ইউরো ( বাংলাদেশি টাকায় ১০ হাজার) করে দেয়া হবে।