সাইবার হামলার শঙ্কায় রাতে এটিএম বুথ বন্ধ

দেশের ব্যাংক ব্যবস্থায় উত্তর কোরিয়ার হ্যাকিং গ্রুপ হামলা চালাতে তৎপর রয়েছে, এমন খবরে নিরাপত্তা অ্যালার্ট জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
যেকোন ক্ষতি এড়াতে ব্যাংকিং ব্যবস্থার ঝুঁকিপূর্ণ সব ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এটিএম কার্যক্রম বন্ধ থেকে শুরু করে বিদেশি ও অনলাইন লেনদেনে নজরদারি বাড়ানো হয়েছে।
সীমিত করা হয়েছে বেশ কয়েকটি সেবা, যাতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

যেকোন ব্যাংকের বুথ থেকে গ্রাহকরা অন্য ব্যাংকের এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে পারেন— এই সুবিধা দেশের ব্যাংকিং ব্যবস্থায় থাকলেও চলতি সপ্তাহের শুরু থেকেই তা সীমিত করা হয়েছে।
অধিকাংশ ব্যাংক রাত ১১টার পর থেকে সকাল সাতটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে এটিএম বুথ থেকে টাকা তোলা এবং অনলাইন ব্যাংকিং সেবা।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.