আটকেপড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে ১৫সেপ্টেম্বর জেদ্দা-ঢাকা বিমানের বিশেষ ফ্লাইট

এয়ারলাইন্স ডেস্ক : আটকেপড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে  আগামী ১৫ সেপ্টেম্বর বিমান জেদ্দা থেকে ঢাকা বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। বিমানের ওয়েবসাইটে সব তথ্য দেয়া আছে। সুত্র বিমান ওয়েবসাইট।

আগ্রহী  যাত্রীদের বিমান লিংকে নাম রেজিষ্ট্রেশন  করার জন্য অনুরোধ করা যাচ্ছে

বিমান ভাড়া : ইকোনমি ক্লাস  ২২০০    সউদী  রিয়াল। (১২ বছরের নিচে )  মূল ভাড়ার  ৭৫% + ট্যাক্স
ইনফ্যান্ট  (২ বছরের নিচে ) মূল ভাড়ার  ২৫% + ট্যাক্স

ফ্রী ব্যাগেজ ২ পিস সর্বমোট ৪৫ কিলো, হাত ব্যাগ ১ পিস   ৭ কিলো (এডাল্ট /চাইল্ড)

বিশেষ এক্সেস ব্যাগেজ ১ পিস্ মাত্র ২৩ কিলো ৪০০ সৌদি রিয়াল নেট

উল্লেখ্য, যে এই ফ্লাইটে কোনো বিজনেস ক্লাস সার্ভিস থাকবে না, তবে অতিরিক্ত সৌদি রিয়াল ৪০০ দিয়ে সামনের কেবিনে সিট বুক করা যাবে।

রেজিস্ট্রারকৃত যাত্রীগন শুধুমাত্র বিমান জেদ্দা অফিস থেকে অরিজিনাল পাসপোর্ট,  ইকামা দেখিয়ে  আগে আসলে আগে পাবেন ভিত্তিতে  টিকেট  ক্রয় করতে পারবেন ।

সৌদি আরব ও বাংলাদেশের সকল স্বাস্থ্য বিধি অনুসরণ করে ভ্রমণ করতে হবে

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.