পুলিশ বাহিনীর সদস্যদের জন্য ইউএস বাংলার বিশেষ ছাড়

ইউএস বাংলা এয়ারলাইন্সে অভ্যন্তরীণ রুটে ভ্রমণ করলে টিকিটে ১০ শতাংশ মূল্য ছাড় পাবে বাংলাদেশ পুলিশের সব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অফার অব্যাহত থাকবে।

গত ৯ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পুলিশ বাহিনীর সদস্যদের বিভাগীয় পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ইউএস বাংলা এয়ারলাইন্সের নিজস্ব সেলস কাউন্টার থেকে ১০ শতাংশ কম মূল্যে পরিবারের চারজনের (স্বামী/স্ত্রী ও ছেলে মেয়ে) জন্য টিকিট সংগ্রহ করতে পারবে। টিকিট সংক্রান্ত অন্যান্য সব পলিসি অপরিবর্তিত থাকবে।

এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ইউএস বাংলা এয়ারলাইন্সের সেলস কাউন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.