অবশেষে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিল ভারত

বাংলাদেশে জরুরিভিত্তিতে ২৫ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে ভারত।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেশটির সরকার এই অনুমোদন দিয়েছে।

ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন কার্যালয় ও ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।

দুই দেশের বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন দপ্তর জানিয়েছে, ভারত সরকার যে ২৫ হাজার টন পেঁয়াজ বাংলাদেশে জরুরিভিত্তিতে রপ্তানির অনুমতি দিয়েছে তা আসলে এরই মধ্যে রপ্তানির প্রক্রিয়াধীন বা কোন কোন ক্ষেত্রে তা পরিবহন (সরবরাহ) পর্যায়ে রয়েছে।
নতুন করে অনুমোদন না দিলেও আগের এলসি করা পেঁয়াজ সরবরাহের এই অনুমতিকেই দুই দেশ তার বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক হিসেবে দেখছে বলে দাবি ভারতীয় গণমাধ্যমের।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.