জাপানে প্রতি দেড় হাজারে ১ জনের বয়স ১০০ বছর

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় জাপানে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। সম্প্রতি জাপান সরকার দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ওই দেশে প্রতি দেড় হাজার মানুষের মধ্যে ১ জনের বয়স ১০০ বছর বা তার উপরে ।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রথমবারের মতো এবার দেশটিতে শত বছর বয়সী মানুষের সংখ্যা ৮০ হাজারের উপরে চলে গেছে। এখন পর্যন্ত এটাই শত বছর বয়সী মানুষের দিক দিয়ে সর্বোচ্চ । খবর সিএনএনের

জাপান সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে ৮০ হাজার ৪৫০ জন মানুষের বয়স ১০০ বা তার বেশি। গত বছরের তুলনায় এ বছর এ সংখ্যা ৯ হাজার ১৭০ জন বেড়েছে। জাপানে বয়স্কদের মধ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যাই বেশি। শতবর্ষী মানুষের শতকরা ৮৮ ভাগই নারী।

জাপানে নারীদের গড় আয়ু ৮৭ দশমিক ৪৫ বছর। অন্যদিকে পুরুষদের গড় আয়ু ৮১ দশমিক ৪১।

জাপান ১৯৬৩ সাল থেকে শত বছর বয়সী মানুষের তথ্য লিপিবদ্ধ শুরু করে। ওই সময় দেশটিতে ১০০ বা তার বেশি বয়সী মানুষ ছিল ১৫৩ জন। তবে ১৯৮৮ সালে এই সংখ্যা দাঁড়ায় ১০ হাজার জনে।

জাপানের সবচেয়ে প্রবীণ ব্যক্তি, ফুকুওকারের তানাকার বয়স ১১৭ বছর। গত বছরের তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

১৯০৩ সালে জন্সমগ্রহল করা তানাকা এখন নার্সিংহোমে থাকেন। তিনি জানান, ভালো খাবার খাওয়া এবং গণিতের অনুশীলনই তার দীর্ঘজীবনের রহস্য।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.