শুটিংয়ে নায়িকার পোশাক খুলে বিপাকে পরিচালক

2016_05_16_10_07_47_Ypr9QfigRAkZZECgn29B2l16rgru8a_originalশুটিং বিষয়ক অভিজ্ঞা অনেকের কাছে হয় পিকনিকের মতো, কারো কাছে আবার লোমহর্ষক। মূলত লোমহর্ষক হয় অভিনয় করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। আর সেই দুর্ঘটনাটা বেশি ঘটে অভিনেত্রীদের বেলায়ই।

একবার শুটিং নিয়ে বাংলাদেশের অভিনেত্রী আলিশা প্রধান বলেছিলেন, ‘এফডিসিতে অন্তরঙ্গ ছবির মহরতে আমি পারর্ফম করি। সেই শুটিংয়ের জন্য বিশেষ ধরনের একটা পোশাক পড়তে হয়েছিল। যা প্রায় একটানা ১২ ঘণ্টা পর‌্যন্ত পড়ে ছিলাম। কিন্তু সমস্যা হলো পোশাকটি আমার গায়ের সঙ্গে এমন ভাবে আটকে ছিল যে শরীরের বিভিন্ন অংশ কেটে যায় এবং রক্ত ঝড়তে থাকে।’

অভিনেত্রী আলিশার এমন কষ্ট না হয় সহ্য করা যায়, কিন্তু শুটিং ফ্লোরে জোর করে যদি কোনো অভিনেত্রীর পোশাক খুলে ফেলা হয় সেটা কেউ মেনে নিতে পারে? শ্যুটিংয়ের সেটে এমন জঘন্য পরিস্থিতিতেই পড়তে হলো এক অভিনেত্রীকে!

ভারতের কেরালায় শুটিং চলছিল মালায়লম ছবি ‘ধীবম সাক্ষী’র। সেই ছবির শুটিং চলাকালীন জোর করে ছবির নায়িকার পোশাক খুলে দেন পরিচালক স্নেহাজিৎ। এমনটাই অভিযোগ অভিনেত্রীর।

স্থানীয় পুলিশ স্টেশানে ওই পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে অভিনেত্রী জানিয়েছেন, ছবিটির স্ক্রিপ্টে ওরকম কোনো দৃশ্যই ছিল না। শুটিং চলাকালীন হঠাৎই জোর করে তার পোশাক খুলে দেয়া হয়। তিনি বলেন, ‘স্ক্রিপ্টে এরকম দৃশ্য আছে জানলে কখনোই এ ছবিতে অভিনয় করতাম না।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.