ব্রিটিশ এয়ারওয়েজের ঢাকায় ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত ২৯শে নভেম্বর

প্রায় ১১ বছর আগে লোকসানের মুখে পড়ে ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট বন্ধ করে দিয়েছিলো ব্রিটিশ এয়ারওয়েজ।
এই রুটে আবারও ফ্লাইট পরিচালনা করতে চাচ্ছে এই বিমান সংস্থাটি।
এ লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে ইতিমধ্যে আবেদন করেছে। আবেদনটি বর্তমানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে রয়েছে।
রোববার বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মহিবুল হক গণমাধ্যমকে বিষয়টি জানান।
তিনি বলেন, ব্রিটিশ এয়ারওয়েজ ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ফ্লাইট চালানোর জন্য আবেদন করেছে। আগামী ২৯শে নভেম্বর সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

৩৪ বছর নিয়মিত ফ্লাইট পরিচালনার পর ব্রিটিশ এয়ারওয়েজ লোকশানের কারণে ২০০৯ সালের ২৯শে মার্চ ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়।
২০০৯ সালে ব্রিটিশ এয়ারওয়েজ বন্ধের পর এমিরেটস, কাতার এয়ারওয়েজ ও টার্কিস এয়ারলাইন্স বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণ করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.