রানি এলিজাবেথ করোনার টিকা নিলেন

করোনাভাইরাসের টিকা নিয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং তার স্বামী এডিনবার্গের ডিউক প্রিন্স ফিলিপ ।

শনিবার বাকিংহ্যাম প্যালেসের মুখপাত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।

লকডাউনের পর থেকে ৯৪ বছর বয়সী রানি এবং ৯৯ বছর বয়সী ফিলিপ উইন্ডসর প্রসাদেই অবস্থান করছেন। প্রাসাদে রাজপরিবারের একজন চিকিৎসকের কাছে রানি ও তার স্বামী করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।

২০২০ সালের মার্চে এ রাজদম্পতির ছেলে প্রিন্স চার্লসের (৭২) করোনা ধরা পড়ে।

যুক্তরাজ্যে মহামারী করোনা থেকে বাঁচতে এরই মধ্যে ১০ লাখের বেশি মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.