ভারত থেকে বৃহস্পতিবার ৩৫ লাখ ডোজ ভ্যাকসিন আসছে

আগামীকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভারত থেকে করোনাভাইরাসের ৩৫ লাখ ভ্যাকসিন আসছে বাংলাদেশে। এর মধ্যে বাংলাদেশ উপহার হিসেবে পাচ্ছে ২০ লাখ ভ্যাকসিন।

ফরেন সার্ভিস একাডেমিতে কন্ট্রাক্ট ফার্মিং- বিষয়ক এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বুধবার (২০ জানুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামীকাল সব মিলিয়ে ৩৫ লাখ ভ্যাকসিন দেশে আসবে। দেশে ভ্যাকসিন আসার পরই তা দেওয়ার কর্মসূচি শুরু হবে।
তিনি জানান, ভারত বাংলাদেশকে উপহার হিসেবে ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেবে। এছাড়া চুক্তির আওতায় প্রথম চালান হিসেবে ১৫ লাখ ভ্যাকসিন আসবে।

রাশিয়া, চীনসহ আরও কয়েকটি দেশ বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান আব্দুল মোমেন। তিনি জানান, রাশিয়া অনেক ভ্যাকসিন দিতে চায়। এই দলে চীনও আছে। ভ্যাকসিনের কর্মসূচি ধারাবাহিক ভাবে চলতে থাকবে। তিনি বলেন, ভ্যাকসিন পাওয়ার বিষয়ে আমরা এখন যথেষ্ট নিশ্চিত।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.