পদ্মা সেতু পরিদর্শনে চালু হলো ভ্রমণতরী পদ্মা ক্রুজ

পদ্মা সেতু ও পদ্মা নদীতে নৌ ভ্রমণের লক্ষ্যে চালু হলো পদ্মা ক্রুজ নামের ভ্রমণতরী।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বৃহস্পতিবার দুপুরের ভ্রমণতরীর উদ্বোধন করেন। ভ্রমণতরীটির উদ্যোক্তা ঢাকা ক্রুজ এন্ড লজিস্টিক।

পর্যটন প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতুর দুইপাড়ে পর্যটন এলাকা হিসাবে গড়ে তোলা হবে। এ ব্যাপারে অবশ্যই প্রকল্প নেওয়া হবে। প্রাইভেট প্রতিষ্ঠানগুলো এ খাতে বিনিয়োগ করবে। বিনিয়োগের রিটার্ন আসলে তারা অগ্রসর হবে। ইতিমধ্যেই সে কাজ শুরু হয়েছে। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পর্যটন খাত এগিয়ে যাবে।

প্রতিদিন সকাল ও দুপুরে শিমুলিয়া ঘাট থেকে ৮০ জন করে যাত্রী ভ্রমণতরীটি দিয়ে ভ্রমণ করতে পারবে। ভ্রমণে জনপ্রতি খরচ হবে আড়াইহাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা।

অন্যদের উপস্থিত ছিলেন- বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক হাজেরা খাতুন, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো হুমায়ন কবির, ঢাকা ক্রুজ এন্ড লজিস্টিকের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল, ব্যবস্থাপনা পরিচালক বোরহানউদ্দিন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.