হেলিকপ্টারে চড়ে বিয়ে করে দাদার স্বপ্ন পূরণ

দারিদ্র্যতার মাঝেও প্রয়াত দাদা মুনতাজ মিয়ার স্বপ্নপূরণ করতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের আকতার হেসেনের ছেলে ফারুক মিয়া।

কুমিল্লার হোমনা উপজেলার নালাদক্ষিন গ্রামের কামরুল হোসেনের মেয়ে শাহনাজের সঙ্গে বিয়ে হয় ফারুকের।

ফারুকের বাবা আকতার হোসেন জানান, তার পাঁচ মেয়ে সন্তানের পর এক ছেলে সন্তান হয়েছে। তার বাবার শখ ছিল নাতিকে হেলিকপ্টারে করে বিয়ে করানো। মূলত দাদার শখ পূরণ করতেই অভাব অনটনের মধ্যেও ফারুক এই সিদ্ধান্ত নিয়েছেন।

হেলিকপ্টারের বিয়ের ঘটনায় এলাকার সবাইকে রীতিমতো চমকে দিয়েছেন তিনি। হেলিকপ্টারের বর দেখতে এলাকার শতশত উৎসুক নারী-পুরুষ ভিড় করেন।

ফারুক সাংবাদিকদের জানান, ‘তিনি নারায়নগঞ্জ সাইনবোর্ড এলাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মী হিসেবে কাজ করতেন। করোনার কারণে চাকরি চলে যায় তার। তবুও দাদার ইচ্ছা আর তার স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে। এজন্য, রাজধানী থেকে এক লাখ ৪৫ হাজার টাকায় হেলিকপ্টারটি ভাড়া করেছেন বলেও জানান তিনি।

ফারুকের শ্বশুর কৃষক কামরুল হোসেন জানান, আমি গর্বিত, জামাই হেলিকপ্টারে করে আমার মেয়েকে নিতে এসেছে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.