মাস্ক ছাড়া চলাচল করা যাবে স্পেনে

দৈনিক করোনা আক্রান্ত ও হাসপাতালে রোগীর চাপ কমতে থাকায় মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিয়েছে স্পেন।
এ যেন এক নতুন স্বাধীনতা! প্রায় এক বছর পর আজ থেকে বাইরে বের হলে আর প্রয়োজন নেই মাস্ক পরার।
মুক্ত বাতাসে নেয়া যাবে শ্বাস-প্রশ্বাস।
টানা এক বছরেরও অধিক সময় (৪০১ দিন) ধরে স্পেনে খোলা পরিবেশে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক থাকার পর বর্তমানে সে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়েছে।

এখন রাস্তায় মাস্ক ছাড়া চলাচল করা যাবে।
তবে খোলা পরিবেশে মাস্ক ব্যবহারের জন্যে ন্যূনতম দেড় মিটারের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
এছাড়া খোলা পরিবেশেও মানুষের ভিড় হলে এবং সেক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখতে না পারলে থাকলে সেখানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক রাখা হয়েছে।
আর এ কারণে রাস্তায় চলাচলে মুখে ব্যবহার না করলেও মাস্ক সঙ্গে নিয়ে চলতে হবে। কারণ যে কোনো সময় এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হয়ে যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.